ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার
- আপডেট সময় : ১১:০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১৭৩ বার পড়া হয়েছে
Share the post "ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার"
ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।
সোমবার (২৫ নভেম্বর) সকালে তিনি ডিএমপির শাহবাগ থানা ও এর আশেপাশের এলাকায় এ আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এরপর ডিএমপি কমিশনার ডিএমপি হেডকোয়ার্টের্সের নিচতলায় অবস্থিত “পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওয়ানস্টপ সার্ভিস” শাখায় আগত সেবা গ্রহীতাদের সাথে কথা বলেন। এছাড়া সেবা গ্রহণের ক্ষেত্রে কোন প্রকার প্রতিবন্ধকতা আছে কী না তার খোঁজ নেন। পাশাপাশি তিনি উক্ত শাখায় কর্তরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে ও দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান করার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।









