সংবাদ শিরোনাম :
পালিত হল জাতীয় প্রেসক্লাবের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী
শফিকুল ইসলাম
- আপডেট সময় : ০২:১০:০২ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে
১৯৫৪ সালের ২০ অক্টোবর প্রতিষ্ঠিত হয় সাংবাদিকদের জাতীয় প্রতিষ্ঠান জাতীয় প্রেসক্লাব। এটি সাংবাদিকদের দ্বিতীয় বাড়ি নামে খ্যাত ।আজএই প্রাণের সংগঠন জাতীয় প্রেসক্লাবের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল। এই দিনে জাতীয় প্রেসক্লাব বিভিন্ন রঙের আলোক বাতি দ্বারা আলোকসজ্জিত করা হয়। সাংবাদিকদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ। জাতীয় প্রেসক্লাব রাজধানী ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত।বর্তমানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আয়ুব ভূঁইয়া। সীমিত পরিসরে <span;>এবার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ছিল স্মরণিকা প্রকাশ, আলোকচিত্র প্রদর্শনী, কেক কাটা, নৈশভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।









