
নাম তার হাফিজুর রহমান শফিক (এইচ আর শফিক) অত্যন্ত বিনয়ী ভদ্র ও সামাজিক একজন সাংবাদিক। অন্যায়ের প্রতিবাদকারী দুর্নীতিবাজদের যমদূত সাংবাদিক শফিককে আইসিটি আইনে গ্রেপ্তার করা হয়েছে। সাধারণ জনগণ ও সাংবাদিক মহল তাদের বিবৃতিতে বলেন, কি তার অপরাধ? দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করা কি তার অপরাধ? দালালদের মুখোশ উম্মোচন করে সমাজের সামনে তুলে ধরা এটা কি তার অপরাধ? সাধারণ গণমানুষের চাওয়া দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা কি তার অপরাধ? যদি অপরাধ না হয় তাহলে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এটাই সাংবাদিক সমাজের চাওয়া। সাংবাদিকদের জন্য সকল কালো আইন বাতিল করতে হবে। সাথে সাথে সাংবাদিক শফিক কে কালো আইন থেকে মুক্তি দিতে হবে। ঢাকা প্রতিদিনের বিশেষ প্রতিনিধি সাংবাদিক এইচ আর শফিককে অতিসত্বর মুক্তি দিয়ে স্বাভাবিক জীবন যাপন ও সাংবাদিকতার মহান পেশায় ফিরে আসার এবং মুক্ত কলমের মুক্ত সংবাদ পরিবেশনার কাজে যাতে নিযুক্ত থাকতে পারে সেজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করেছেন বিশিষ্ট সাংবাদিক মহল। তার গ্রেফতারে সাংবাদিক মহলসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
Copyright © 2026 সত্যযুগ. All rights reserved.