জনপ্রিয় দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে জনগণের আস্হা অর্জনে আজ ২৩ জানুয়ারী দুপুরে টাংগাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের পাকুটিয়া বাসস্ট্যান্ড ও বাজারের বিভিন্ন অলিগলিতে লিফলেট বিতরণ করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ এর সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল উদ্দিন আহমেদ, ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মুক্তি যোদ্ধা সিদ্দিকুর রহমান কে লিফলেট প্রদানের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়,এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোনায়েম খান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমীন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউপি সদস্য সংগ্রাম হাবিব, ছাত্র দলের সভাপতি সোহেল, ওলামা দলের আহবায়ক নুরুল আমিন, ছাত্র দলের সদস্য রবিন, সনি সহ প্রমুখ নেতৃবৃন্দ,,
Copyright © 2026 সত্যযুগ. All rights reserved.