কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডে অবস্থিত দুধকলি ও রসবন্ড নামক দুটি মিষ্টির দোকান সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় দ্রব্য। যার নেই কোন বিএসটিআই অনুমোদন। মিষ্টি জাতীয় দ্রব্যের সাথে মেশানো হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল যা সরে জমিনে দেখা যায়। উপস্থিত অনেকে জানান এগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এক সপ্তাহ যাবত খোলা জায়গায় মিষ্টি চিনির সেরা ফেলে রাখা হয় যা কুকুর বিড়াল সহ বিভিন্ন পোকামাকড় তেলাপোকা মাছি ভক্ষণ করছে। দেখলে মনে হয় ড্রেন থেকে বিভিন্ন কালারের ময়লা পানি উঠিয়ে রেখেছে। এতে নেই কোন ভ্রুক্ষেপ ও অনুসুচনা। জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মরত সকল কারিগর বলেন, আমরা টাকার বিনিময়ে মিষ্টি তৈরি করি, আমাদেরকে যেভাবে বলে যে ধরনের পরিবেশে বলে আমরা সেই ভাবে মিষ্টি তৈরি করি। এগুলো সত্যিকারে শরীরের জন্য অনেক ক্ষতিকর। এই মিষ্টি ঢাকার অনেক বিখ্যাত মিষ্টির দোকানে বিক্রয় করা হয়। ঢাকা থেকে বিভিন্ন পার্টি এসে আমাদের এখান থেকে মিষ্টি অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে যান। এখান থেকে ১৫০-১৮০ টাকা কেজি দরে কিনে তারা ৩৫০-৪০০ টাকা কেজি দরে বিক্রি করেন। সরকারি প্রতিষ্ঠান বিএসটিআই ও ভোক্তা অধিদপ্তরের কথা জিজ্ঞেস করলে তারা বলেন, এগুলো কি?এগুলো সম্পর্কে আমাদের কোন আইডিয়া নেই! দোকানে এসে দেখি অনেক ধরনের বাহারি মিষ্টি সাজিয়ে রাখা হয়েছে কিন্তু কারখানার পরিবেশ গ্রাম্য বাথরুমের চেয়েও ভয়ানক অস্বাস্থ্যকর। এভাবে মিষ্টি তৈরি করে দিনের আলোতে ভোক্তাদের খাওয়াচ্ছে,যেন দেখার কেউ নেই। যথাযথ কর্তৃপক্ষকে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য উপস্থিত ভোক্তাগণ আহ্বান জানিয়েছেন। স্থানীয় ও কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে তাদেরকে নিয়েও ধারাবাহিক সংবাদ প্রচার করার জন্য উপস্থিত জনগণ সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন।
Copyright © 2026 সত্যযুগ. All rights reserved.