ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৫ এর ফলাফল ঘোষিত হয়েছে। আবু সালেহ আকন সভাপতি পদে বিপুল সংখ্যক (৮০১)ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী পেয়েছেন ৪৯৬ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৫৪৮, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহনাজ শারমিন তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৬৪। সহ-সভাপতি পদে ৬৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গাজী আনোয়ার। এছাড়াও বিভিন্ন পদে যারা নির্বাচিত হয়েছেন যুগ্ন সম্পাদক নাদিয়া শারমিন অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই তুহিন দপ্তর সম্পাদক রফিক রাফি নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ক্রীড়া সম্পাদক মোঃ মুজিবুর রহমান সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইমদাদুল হক খান কল্যাণ সম্পাদক রফিক মৃধা কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মোহাম্মদ জোনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির) আখতারুজ্জামান মোঃ বোরহান উদ্দিন আমিনুল হক ভূইয়া মোঃ ফারুক আলম সুমন চৌধুরী মোঃ সলিম উল্লা (এস ইউ সেলিম)। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিজিত সকলে ভোটারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
Copyright © 2026 সত্যযুগ. All rights reserved.