
স্টাফ রিপোর্টার
রাজধানীর ডেমরা এলাকায় যাত্রাবাড়ী ডেমরা রোডের কোল ঘেঁষে আব্দুল করিম মোল্লার রয়েছে নিষিদ্ধ পলিথিনের পুনর্ব্যবহার করার কারখানা। সরেজমিনে গিয়ে দেখা যায় পুরাতন পলিথিন যত্রতত্র যেখানে সেখানে ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে। কোম্পানির তত্ত্বাবধায়ক কথিত মালিক আব্দুল করিম মোল্লার সঙ্গে কথা হলে তিনি এড়িয়ে যাওয়ার ভান করে বলেন "আমার অনেক কাজ আছে আপনাদের সঙ্গে এখন কথা বলতে পারব না পারলে আপনারা কিছু করেন"। প্রতিবেদকের এক প্রশ্নে এবার কথা প্রসঙ্গে তিনি ভয়ংকর কথা বলে ফেললেন,ওষুধের ব্যবহার করা খোলস যেটা মানুষ ফেলে দেয় সেগুলো সংগ্রহ করে পুনরায় ব্যবহার উপযোগী করেন এবং বিভিন্ন ওষুধ কোম্পানি সেগুলো কিনে নেন" অবশ্য এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। উপস্থিত এলাকাবাসী জানান এসব কোম্পানির কোন অনুমোদন নাই বিভিন্ন প্রভাব খাটিয়ে এই অবৈধ কারখানা পরিচালিত হয়,এদেরকে আইনের আওতায় আনা অতি জরুরী। এছাড়াও যাত্রাবাড়ী কদমতলী ডেমরা কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় অবৈধ পলিথিন কারখানা গড়ে উঠেছে। যার কারণে ব্যাপকভাবে পরিবেশ দূষণ ঘটছে। সচেতন মহল যথাযথ কর্তৃপক্ষ সহ পরিবেশ অধিদপ্তরের কাছে অবৈধ পলিথিন কোম্পানি বন্ধের জোর দাবি জানিয়েছেন।
Copyright © 2026 সত্যযুগ. All rights reserved.