সংবাদ শিরোনাম :
বিআরটিসি কমলাপুর ডিপোর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের “পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশনস কন্ট্রোল রুমের মোবাইল নম্বরসমূহ: ০১৩২০০০১২২৩, ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯। আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট যেকোনো অভিযোগের জন্য উল্লিখিত নম্বরগুলোতে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, মোবাইল নম্বরসমূহ সার্বক্ষণিক (দিন-রাত ২৪ ঘন্টা) খোলা থাকবে।” স্বাক্ষরিত/- ফয়সল হাসান জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক) স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতিহাস যা থাকার কথা তা নাই! মো১৬ ডিসেম্বর৭১ আত্মসমার্পন দলিলে মুক্তির যুদ্ধেরসর্বাধীনায়ক স্বাক্ষর করলে জাতি বিভক্তি আর ১৫ আগষ্ট৭৫, ৭ নভেম্বর৭৫ আর জুলাই বিপ্লব হতো কি! অথোরাইজড অফিসার হাসানুর রেজার তত্ত্বাবধানে মোবাইল কোট বসিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান  ১৬ ডিসেম্বর৭১ আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে পানি আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে ১৬ মে ৭৬ ঐতিহাসিক বিক্ষোভ? প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিশেষ বিজ্ঞপ্তি শুকনো রুটি ঢাকার প্রথম মহিলা জেলা প্রশাসক ফরিদা খানম

বিআরটিসি ও ভিশনস্প্রিং এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৫৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ১৭৪ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)’র চালক ও কর্মকর্তা/কর্মচারীদের চক্ষুসেবা দেওয়ার লক্ষ্যে বিআরটিসি ও ভিশনস্প্রিং বাংলাদেশ এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ (বুধবার) বিকাল ৩টায় রাজধানী ঢাকার মতিঝিলে ‘পরিবহন ভবন’ এর সভাকক্ষে এ সমঝোতা চুক্তিতে বিআরটিসি’র পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির চেয়ারম্যান, জনাব আব্দুল লতিফ মোল্লা এবং ভিশনস্প্রিং বাংলাদেশ এর পক্ষে প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর, মিশা মাহজাবীন।

চুক্তি অনুযায়ী, ভিশনস্প্রিং বাংলাদেশ বিআরটিসি’র প্রায় ৪ হাজার জন চালক ও কর্মকর্তা/কর্মচারীকে চক্ষুপরীক্ষা সেবা প্রদান করবে। যাদের চশমার প্রযোজন হবে (রিডিং গ্লাস ও প্রেসক্রিপশন উভয় ধরণের) তাদেরকে চশমা প্রদান করা হবে। চোখ পরীক্ষার এই কার্যক্রম প্রাথমিকভাবে ঢাকা থেকে শুরু হবে এবং ধীরে ধীরে সারাদেশে বিআরটিসি’র ডিপো/ইউনিটগুলোতে উক্ত কার্যক্রম চলবে।

পরীক্ষা ফি বাবদ সেবাগ্রহীতারা জনপ্রতি ৫০ টাকা নিবন্ধন ফি প্রদান করবেন। চক্ষুসেবা প্রদানের এই কার্যক্রম আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৬ হতে শুরু করে আগামী ৩০শে এপ্রিল, ২০২৭ সাল পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে বিআরটিসি চেয়ারম্যান, জনাব আব্দুল লতিফ মোল্লা বলেন, ঢাকা ও ঢাকার বাইরে আমাদের চালকরা এই চক্ষুপরীক্ষা সেবা কার্যক্রমের আওতায় আসলে, চালকদের চোখ পরীক্ষা করতে পারলে- চালকরা অন্তত চক্ষু সমস্যার কারণে দূর্ঘটনা কম করবে। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডিশনস্প্রিং বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর মিশা মাহজাবীন বলেন, বাংলাদেশে আমরা ইতোমধ্যে বিভিন্ন কর্মক্ষেত্রে প্রায় পাঁচ লাখ শ্রমিকের চোখ পরীক্ষা করেছি এবং তাদের মধ্যে ৩০ শতাংশের বেশি শ্রমিকের চশমার প্রযোজন ছিল এবং তারা চশমা পেয়েছেন। আমরা আরও বেশি এ সেবা পৌঁছে দিতে চাই। ২০০১ সাল থেকে ভিশনস্প্রিং নিম্ন আযের মানুষদের জন্য সাশ্রয়ী মূল্যে চশমা পৌঁছে দিতে কাজ করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিসি’র পরিচালক অর্থ ও হিসাব, জনাব ড অনুপম সাহা, পরিচালক প্রশাসন ও অপারেশন, জনাব মোঃ রাহেনুল ইসলাম, পরিচালক কারিগরী ও প্রশিক্ষণ, জনাব কর্নেল কাজী আইয়ুব আলী, কর্পোরেশনের বিভিন্ন বিভাগের জিএম, ডিজিএমগণ, প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং ভিশনস্প্রিং বাংলাদেশ কর্মকর্তাগণ।
25/02/25 মোস্তাকিম ভূঁঞা
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ শাখা, প্রধান কার্যালয় বিআরটিসি।

ট্যাগস :

বিআরটিসি ও ভিশনস্প্রিং এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

আপডেট সময় : ১১:৫৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬