আমি আর কি লিখবো

কবি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
  • আপডেট সময় : ০৫:৪৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ৩৪০ বার পড়া হয়েছে

আমি আর কি লিখবো? আত্মায় মিশে থাকা ভাষার আলো,

লিখে গেছেন সুনিল-জীবন-কাজী নজরুল ,

পৃথিবীর যত বিপ্লব-অশ্রু-সংঘাতের চিহ্ন,

প্রবাহিত রক্তের ঢেউ,গল্প-শ্লোগান-বজ্রকন্ঠ অন্ধকারে

মিশে গেছে শত জাতির বিবেকের আত্মায়।

আমি আর কি লিখবো? দুর্বিষহ-দুর্ভিক্ষ প্রভাতের আলো

লিখে গেছেন, ফররুখ-রবী ঠাকুর-সুকান্ত

বেচেঁ থাকার অন্ন, জোনাকি আলোয় কুড়িয়ে পাওয়া খাদ্য

শিশুর কান্না থেমে যায়,ক্ষুদা রয়ে যায় মানবতার কংকালে।

আমি আর কি লিখবো? স্বাধীনতার চুয়ান্ন বছরে

শহরের উত্তপ্ত কালো পিচ, রক্তে ভেসে যায়

বিপ্লবের শ্লোগান ধর্ষিতায় ডেকে যায় পুরো-শহর,

সকালের শিশির কণা-রক্ত প্রবাহ,বেচেঁ থাকার মিছিলে

কখনো কখনো বারুদ আর বুলেটের শব্দ ।

আমি আর কি লিখবো? পৃথিবীর যত মানবতা-যত গান,

শান্তির-প্রশান্তির, যত ইচ্ছে দৌড়াবার-গান শোনবার ,

যতো বিপ্লব-অনিচ্ছা-রাগ, জয় করবার।

আমি কি লিখবো?এখন আর বুলেটের শব্দে রক্ত ঝরেনা?

প্রান উড়ে না আকাশে ?

বারুদের গন্ধে নেশা হয়না? উত্তাল বাতাসে!

“বলি”আমি আর কি লিখবো?এ ধরায়-মিথ্যের রাজত্বে।

ট্যাগস :

আমি আর কি লিখবো

আপডেট সময় : ০৫:৪৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫