অনুষ্ঠিত হলো ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন

শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

শনিবার (২৮ জুন ২০২৫) রাজধানীর এজিবি কলোনির মহিলা কারিগরী প্রশিক্ষন কেন্দ্র কাম কমিউনিটি সেন্টারে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে অংশগ্রহণ করে পলাশ-টিপু পরিষদ ও জসিম-মিঠু পরিষদ। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং বিরতিহীন ভাবে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনার ও প্রিজাইডিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অফিসার মির্জা ফারজানা সারমিন। এক সাক্ষাৎকারে তিনি বলেন” সুস্থ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সদস্যরা সত্বঃস্পূর্তভাবে ভোট প্রদান করছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। ভোটগ্রহণে কোন কারচুপি ও অনিয়মের কোন অভিযোগ নেই।
নির্বাচনে অন্তবর্তী নির্বাচন কমিটির সভাপতি হিসেবে ছিলেন মির্জা ফারজানা শারমিন।
সকলের সমানে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে ছাতা মার্কা নিয়ে মোঃ রেজাউল করিম পলাশ ২৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৭২ ভোট। সম্পাদক পদে আম মার্কা নিয়ে মোঃ জামাল উদ্দিন খান ৩৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৮২ ভোট। এছাড়াও বিজয়ী হয়েছেন সহ-সভাপতি মোঃ রাজিউর রহমান যুগ্ম সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম কোষাধ্যক্ষ মোঃ শফিকুর রহমান নির্বাহী সদস্য মোঃ হারুন অর রশিদ মোঃ সাইফুল ইসলাম মোঃ সাদ্দাম হোসেন ও মোঃ মনজুর রহমান। উক্ত ফলাফলকে সবাই স্বাগত জানিয়েছেন।

ট্যাগস :

অনুষ্ঠিত হলো ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন

আপডেট সময় : ০২:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫