নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা :
- আপডেট সময় : ০২:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ১৯১ বার পড়া হয়েছে
Share the post "নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা :"
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়/বিক্রয়ের জন্য প্রদর্শনকারী ০২ টি প্রতিষ্ঠান থেকে প্রায় ১০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
অদ্য ২৩/০৬/২০২৫ খ্রিঃ তারিখ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব মো: তারিকুল ইসলাম ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব মো: নাহিদ নিয়াজ শিশির এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, মোঃ রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বিধিমালা, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লংঘন ১৫ এর ৪(খ) মোতাবেক জালকুড়ি, কুতুবপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ এ অবস্থিত নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়/বিক্রয়ের জন্য প্রদর্শনকারী ০২ টি প্রতিষ্ঠান থেকে প্রায় ১০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো:
১.
মেসার্স আশরাফুল ফুড প্রোডাক্টস
জালকুড়ি, কুতুবপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
১০,০০০/- (চার হাজার) টাকা ।
০৭কেজি
২.
মীম এন্টারপ্রাইজ
জালকুড়ি, কুতুবপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
৫,০০০/- (পাঁচ হাজার) টাকা।
০৩ কেজি
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়/বিক্রয়ের জন্য প্রদর্শনকারী, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।









