বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর শোকবার্তা

সাখাওয়াত হোসেন বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ১৯৯ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও দেশের বিশিষ্ট চার্টার্ড একাউন্টেন্ট এ কে এম আমিনুল হক (এফসিএ) এর সহধর্মিনী শাহেদা বানু লিলি বার্ধক্যজনিত কারণে আজ সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। শাহেদা বানু লিলি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “শাহেদা বানু লিলি’র মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। মরহুমা শাহেদা বানু লিলি একজন পরহেজগার ও পরোপকারী মহিলা হিসেবে এলাকাবাসীর নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। তিনি মেধা ও শ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও কর্মজীবনে প্রতিষ্ঠিত করে গেছেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

বিএনপি মহাসচিব শোকবার্তায় শাহেদা বানু লিলি’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগস :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর শোকবার্তা

আপডেট সময় : ০২:১৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪