নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানঃ
- আপডেট সময় : ০৩:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে
Share the post "নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানঃ"
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী ০১টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৩৩৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ৪০ হাজার টাকা জরিমানা আদায়ঃ
অদ্য ১৯ নভেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব মোঃ তামশিদ ইরাম খান এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে একটি টীম কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে করিম মার্কেট, মাহমুদপুর, ভূইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ এ অবস্থিত এন তামিম প্যাকেজিং নামক পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে ৪০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং প্রায় ৩৩৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক, জনাব টিটু বড়–য়া উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।









