বায়ু দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান
- আপডেট সময় : ০১:২৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ২১০ বার পড়া হয়েছে
বায়ু দূষণ বন্ধে যৌথ অভিযান পরিচালনা করেছেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর। নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং কাঁচা ইট ধ্বংসর্পূবক ইটভাটার র্কাযক্রম বন্ধ।<span;> মঙ্গলবার ৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার
সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বীথি’র নেতৃত্বে আড়াইহাজার থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক নারায়ণগঞ্জ জেলার
আড়াইহজর উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিনে অবস্থিত মোঃ মনির হোসেন এর মেসার্স নিউ ব্রিক মেশন (এনবিএম) নামক ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৫(২) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা র্ধাযর্পূবক আদায় করা হয় এবং ভাটাটির সকল কাঁচা ইট ধবংস করে কার্যক্রম বন্ধ করা হয়। উক্ত অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোবারক হোসেন উপস্থিত ছিলেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।









